সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সফরথাইল্যান্ডের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল গতকাল শুক্রবার তাঁর প্রথম বিদেশ সফরের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। পরিকল্পনা অনুযায়ী তিনি ১১ সেপ্টেম্বর ব্রুনেই সফর করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে অ্যাসোসিয়েশন অব দক্ষিণ-পূর্ব এশিয়ার জোটভুক্ত (আসিয়ান) অন্য নয়টি দেশ সফর করবেন। গত মাসে সুরাপংকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ব্যাপক অভিজ্ঞতার অভাব রয়েছে বলে গুরুত্বপূর্ণ পদে তাঁর নিয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। এএফপি।অনুমতি দিয়েছেদক্ষিণ কোরিয়া তাদের শীর্ষ পর্যায়ের একদল বৌদ্ধ ভিক্ষুকে উত্তর কোরিয়া সফরের অনুমতি দিয়েছে। গত বছর পীতসাগরে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজডুবির ঘটনায় দুই দেশের সম্পর্কের অবনতি হয়। এর পর থেকে উত্তর কোরিয়ায় এটা বৌদ্ধ ভিক্ষুদের প্রথম সফর। গতকাল শুক্রবার কর্মকর্তারা জানান, ভেনেরেবেল জ্যাসাং নামের একজন ভিক্ষু ৩৭ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আজ শনিবার থেকে পাঁচ দিনব্যাপী ওই সফর শুরু হওয়ার কথা। এএফপি।বেকারত্ব বেড়েছেস্পেনে গত মাসে বেকারের সংখ্যা বেড়েছে। গতকাল শুক্রবার সরকারি পরিসংখ্যানে এ কথা জানানো হয়। স্পেনের শ্রম মন্ত্রণালয় বলেছে, আগের মাসের চেয়ে আগস্টে বেকারের সংখ্যা আরও ৫১ হাজার ১৮৫ জন বেড়েছে। অর্থাৎ আগস্টে বেকারের সংখ্যা ৪১ লাখ ৩০ হাজার জনে পৌঁছেছে। গত মার্চ মাসে স্পেনে বেকারের সংখ্যা ছিল ৪৩ লাখ ৩০ হাজার জন। চলতি বছরে স্পেনে এটাই সবচেয়ে বেশি বেকারত্বের সংখ্যা। এএফপি। ব্যবসায়ী গ্রেপ্তার ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে ভয় দেখিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার এক ব্যবসায়ীকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়েছে। জিয়ামপাওলো তারানতিনি নামের ওই ব্যবসায়ী স্বীকার করেছেন, একটি পার্টিতে বেরলুসকোনিকে সঙ্গ দেওয়ার জন্য তাঁকে অর্থ দেওয়া হয়েছিল। পুলিশ বলছে, যৌনকর্মীদের বিষয়ে বেরলুসকোনি সচেতন নন, তদন্ত কর্মকর্তাদের এমন তথ্য দেওয়ার বিনিময়ে জিয়ামপাওলো ১০ লাখ ইউরো নিয়েছেন। জিয়ামপাওলোকে অর্থ দেওয়ার বিষয়টি অবশ্য বেরলুসকোনিও স্বীকার করেছেন। তিনি বলেন, একটি পরিবারের সাহায্যের জন্য তিনি ওই অর্থ দিয়েছেন। বিবিসি।