সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কমান্ডার নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে গত রোববার ন্যাটোর বিমান হামলায় প্রদেশের তালেবানের দ্বিতীয় শীর্ষ কমান্ডার হাজি আমির নিহত হয়েছেন। গতকাল সোমবার ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তাসহায়তা বাহিনী (আইএসএএফ) এ খবর জানায়। প্রদেশের পানজাবি এলাকায় হাজি আমিরকে লক্ষ্য করে বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এ কাজে আফগান ইন্টারন্যাশনাল ফোর্স নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এ ধরনের অস্ত্র ব্যবহার করে। ন্যাটো জানায়, এ হামলায় আরও অনেক জঙ্গি নিহত হয়েছে। ২০০৮ সালে আমির কান্দাহারের একটি কয়েদখানা থেকে পালিয়ে যায়। এএফপি।ব্রিটিশ নাগরিক ছিলেনপাকিস্তানের লাহোরে দুটি মসজিদে গত শুক্রবারের বোমা হামলার ঘটনায় নিহত ৮০ জনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, ওই হামলায় একজন ব্রিটিশ নাগরিক মারা গেছেন, তাঁর নাম মুহাম্মদ বিল্লাল (৫৮)। তাঁর বাড়ি লন্ডনের দক্ষিণাঞ্চলীয় সাউথফিল্ডে। তাঁর তিনটি সন্তান রয়েছে। নিহত বিল্লালের আত্মীয়রা জানান, ব্যবসায়ী মুহাম্মদ বিল্লাল লাহোরে একটি ক্লিনিক স্থাপন করেছিলেন। এএফপি।