সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরকেলের বাবার মৃত্যুজার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের বাবা হোর্স্ট ক্যাসনার গত শুক্রবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পেশায় একজন ধর্মযাজক ছিলেন। এক সরকারি বার্তায় বলা হয়েছে, বাবার মৃত্যুতে জার্মান চ্যান্সেলর তাঁর গতকাল শনিবারের নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। বার্তায় বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ১৯৫৪ সালে পশ্চিম জার্মানির হামবুর্গ শহরে আঙ্গেলা মেরকেল জন্মগ্রহণ করেন। এরপর ১৯৫৭ সালে তাঁর বাবা ক্যাসনার ধর্মযাজক হিসেবে পূর্ব জার্মানির ছোট্ট শহর টেম্পলিনে আসেন। টাইমস অব ইন্ডিয়া।ছয় শিক্ষার্থীর মৃত্যুভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গত শুক্রবার নদীতে ডুবে স্কুলপড়ুয়া ছয় মেয়েশিশুর মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্য কর্মকর্তা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। বাঁশের ভেলায় চরে রেড রিভার দিয়ে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিল এসব শিক্ষার্থী। এ সময় নদীতে ফুটে থাকা কচুরিপানার ফুল তুলতে গিয়ে তারা পানিতে পড়ে মারা যায়। এদের প্রত্যেকের বয়স ১২ বছর। ভেলায় শিক্ষার্থী ছিল সাতজন। নদীর তীরে গোসল করতে থাকা শিশুদের চিৎকারে এলাকাবাসী গিয়ে এদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এএফপি।হাতির দাঁত উদ্ধারদুটি জাহাজে করে পাচারকালে এক হাজারেরও বেশি হাতির দাঁত উদ্ধার করেছে মালয়েশিয়া। নিউ স্ট্রেটস টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে গতকাল শনিবার এ কথা জানানো হয়েছে। কাস্টমস ও বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর পাসির গুদাং থেকে গত ৮ জুলাই প্রথম জাহাজটি আটক করেন। এ জাহাজ থেকে ৪০৫টি দাঁত উদ্ধার করা হয়। দ্বিতীয় জাহাজটি ধরা পড়ে এর এক মাস পর। উত্তরাঞ্চলীয় বুত্তেরওরথ বন্দর থেকে ৬৬৪টি দাঁতসহ দ্বিতীয় জাহাজটি আটক করা হয়। বন্য প্রাণী পাচার পর্যবেক্ষণ নেটওয়ার্ক টিআরএএফএফআইসি মালয়েশিয়াকে বন্য প্রাণী চোরাচালানের রুট হিসেবে আখ্যায়িত করেছে। এএফপি।