সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনাবসানকিউবার প্রতিরক্ষামন্ত্রী জুলিও কাসাস রেগুয়েরো (৭৫) আর নেই। গত শনিবার তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ২০০৮ সালে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো রেগুয়েরোকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেন। এর আগে তিনি সামরিক বাহিনীর অর্থনৈতিক কর্মকাণ্ড দেখাশোনা করতেন। রেগুয়েরো একজন হিসাবরক্ষক ছিলেন। তবে তিনি রাউল কাস্ত্রোর অধীনে ফুলজেনসিও বাতিস্তার বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৫৯ সালে বাতিস্তা ক্ষমতাচ্যুত হন। রেগুয়েরোর মৃত্যুতে কিউবায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। বিবিসি।ডেঙ্গু জ্বরের প্রকোপপাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। সেখানকার হাসপাতালগুলো থেকে প্রতিদিনই অনেক মানুষের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের একটি প্রতিবেদনে বলা হয়, গত তিন দিনে প্রদেশের রাজধানী লাহোরে ১৪৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আন্যান্য শহরেও মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে প্রদেশে এক হাজার ৪১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৩৫৮ জন সুস্থ হয়ে উঠেছে। পিটিআই।