সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
টেক্সাসে দাবানলযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৩০০টি বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ছাড়া আরও ১০টি বাড়ি এখন ঝুঁকিতে রয়েছে। ওই এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। টেক্সাস বন বিভাগের প্রধান মার্ক স্ট্যানফোর্ড বলেন, এটি একটি বড় প্রাকৃতিক বিপর্যয়। এতে প্লুজারভিল ও বাসট্রুপ কাউন্টির প্রায় ২০০ একর বনভূমি পুড়ে গেছে। এএফপি।প্রেমিকার কাণ্ড!বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় ক্ষিপ্ত হয়ে এক তরুণী তাঁর প্রেমিকের মুখে এসিড ছুড়ে মেরেছেন। ভারতের পূর্ব দিল্লিতে গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। প্রেমিক বিনীতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মুখমণ্ডলের ৪০ শতাংশ পুড়ে গেছে। পুলিশ প্রেমিকা আরতি দীক্ষিতকে গ্রেপ্তার করেছে । পুলিশ জানায়, পাঁচ বছর ধরে ঘনিষ্ঠতা ছিল ওই তরুণ-তরুণীর। পরিবারের অসম্মতির কারণে বিনীত বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে আরতি এ কাণ্ড ঘটায়। টাইমস অব ইন্ডিয়া।