সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক জব্দথাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার বলেন, সন্দেহভাজন একটি ট্রাক থেকে গত বুধবার ওই মাদকদ্রব্য উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। গাড়িটিতে ৯৫ কেজি মেথাএমফেটামিন ও প্রায় সাড়ে তিন কেজি হেরোইন পাওয়া যায়। জব্দ করা মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে ওই মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল। এএফপি।গ্রেপ্তার ২জার্মানির বার্লিনে বোমা তৈরির রাসায়নিক উপাদান সঙ্গে রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা রাষ্ট্রবিরোধী বড় ধরনের একটি সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের একজন মুখপাত্র বলেন, ওই দুই ব্যক্তির একজন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক ও অপরজনের বাড়ি গাজা উপত্যকায়। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার দশম বার্ষিকী ও বার্লিনে পোপ ষোড়শ বেনেডিক্টের সফরকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। এএফপি।