সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিশৃঙ্খলার সাজাচীনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মানবাধিকারকর্মী চিকি ৎ সক ওয়াং লিহংকে গতকাল শুক্রবার নয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনা সে দেশে ভিন্নমতাবলম্বীদের ওপর বড় ধরনের দমন-পীড়ন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে আন্দোলনে ভূমিকা রাখা ৫৫ বছর বয়সী ওয়াংয়ের আইনজীবী হান ইকুন বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা আগামী ১০ দিনের মধ্যে আপিল করবেন। আরব বিশ্বের অনুকরণে চীনে বিক্ষোভ কর্মসূচি শুরুর জন্য অনলাইনে আহ্বান জানানোর পর গত এপ্রিলে গ্রেপ্তার হন ওয়াং। ছয় মাস ধরে তিনি আটক রয়েছেন। এএফপি।দায় স্বীকারআফগানিস্তানে বিবিসির এক সাংবাদিককে হত্যার দায় স্বীকার করেছে ন্যাটো বাহিনী। আহমেদ ওমেদ খপুলওয়াক নামের ওই সাংবাদিক গত জুনে নিহত হন। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী জানায়, দক্ষিণ উরুজগান প্রদেশের তারিন কোয়াত শহরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময় এক মার্কিন সেনা ওই সাংবাদিককে জঙ্গি ভেবে ভুল করেছিলেন। ওই সংঘর্ষে মোট ১৯ জন নিহত হয়। বিবিসি।সম্পদ বাজেয়াপ্তসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তি ও সংস্থার সম্পদ বাজেয়াপ্ত করেছে জাপান। সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলোর অবরোধ আরোপের পর জাপান সরকার এ ব্যবস্থা নিল। দেশটিতে গণতন্ত্র উত্তরণের দাবিতে পাঁচ মাস ধরে চলমান বিক্ষোভে সরকারি বাহিনীর দমন-নিপীড়নের জের ধরে ওই অবরোধ আরোপ করা হয়। জাপান সিরিয়া থেকে অপরিশোধিত কোনো তেল আমদানি করে না। জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাশার, তাঁর ঘনিষ্ঠ ১৪ ব্যক্তি ও ছয়টি গ্রুপের যে পরিমাণ সম্পদ অবরোধের তালিকায় রয়েছে, তা খুবই সীমিত। রয়টার্স।