সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভূমিকম্পকানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ভ্যাঙ্কুভার দ্বীপে গত শুক্রবার ৬ দশমিক ৪ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক তথ্যে ভূমিকম্পের তীব্রতা উল্লেখ করা হয় ৬ দশমিক ৮। এর উ ৎ পত্তিস্থল ছিল সমুদ্রের ২৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর কোনো সুনামি-সতর্কতা জারি করা হয়নি। কানাডা বলেছে, ওই উপকূলে প্রতিবছর গড়ে এক হাজারের মতো ভূকম্পন হয়। রয়টার্স।সিদ্ধান্ত হয়নিরাশিয়ায় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, নাকি প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনো তাঁরা সিদ্ধান্ত নেননি। গত শুক্রবার ক্রেমলিনের একজন সাবেক চিফ অব স্টাফ এ কথা জানিয়েছেন। আলেকসান্দর ভলোশিন নামের সাবেক ওই কর্মকর্তা জানান, আগামী বছরের নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে পুতিন ও মেদভেদেভ একটি যৌথ বিবৃতি দেবেন। ভলোশিন ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্রেমলিনের চিফ অব স্টাফ ছিলেন। রয়টার্স। সমীক্ষার তথ্যকয়লার চেয়ে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা বাড়ালেও এটি জলবায়ু পরিবর্তনের গতি তা ৎ পর্যপূর্ণভাবে হ্রাস করবে না। এমনকি সরাসরি কার্বন ডাই-অক্সাইড নির্গমনের মাত্রা কম হলেও তা জলবায়ু পরিবর্তনের গতি হ্রাসের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখবে না। নতুন একটি সমীক্ষার ফলাফল থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। আগামী মাসে সমীক্ষাটি ক্লাইমেট চেঞ্জ লেটারস সাময়িকীতে প্রকাশিত হওয়ার কথা। রয়টার্স।