সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নতুন বাণিজ্যমন্ত্রীজাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গতকাল সোমবার দেশটির নতুন বাণিজ্যমন্ত্রী হিসেবে সরকারের শীর্ষস্থানীয় সাবেক মুখপাত্র ইউকিয়ো এদানোর নাম ঘোষণা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নাওতো কানের প্রধান মন্ত্রিপরিষদসচিব এদানো বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি জ্বালানি-নীতির বিষয়টিও তত্ত্বাবধান করবেন। পারমাণবিক তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়া ফুকুশিমা এলাকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে জাপানের বাণিজ্যমন্ত্রী ইয়োশিও হাচিরো পদত্যাগ করেন। রয়টার্স।নেশা কাটাতেমালয়েশিয়ায় ধূমপানে অভ্যস্ত হয়ে পড়া একটি ওরাংওটাংয়ের নেশা কাটাতে রাষ্ট্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীটিকে অন্য চিড়িয়াখানায় স্থানান্তর করেছে। গতকাল সোমবার কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীরা চিড়িয়াখানায় গিয়ে সিগারেট খাওয়ার পর অবশিষ্ট অংশ ওই ওরাংওটাংয়ের খাঁচায় ছুড়ে ফেলত। আর অনুকরণপ্রিয় প্রাণীটি তা লুফে নিয়ে পান করত। এভাবে সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ে। এতে তার স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। এএফপি।পাঁচজনের ফাঁসিইরানে দোষী সাব্যস্ত হওয়া পাঁচজন মাদক পাচারকারীকে গতকাল সোমবার ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় শাহরাউদ শহরের কারাগারে ওই পাচারকারীদের ফাঁসি কার্যকর করা হয়; তবে ফাঁসি দেওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে চলতি বছর ইরানে ১৯২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপি।২০ তিব্বতি আটকচীন থেকে অবৈধভাবে প্রবেশকালে গত রোববার নেপালে ২০ জন তিব্বতি কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। চীনবিরোধী ত ৎ পরতার বিরুদ্ধে দমন অভিযান চালানো হবে মর্মে বেইজিংকে আশ্বস্ত করার এক সপ্তাহ পর এই তিব্বতিদের গ্রেপ্তার করল নেপাল। গতকাল সোমবার কর্মকর্তারা জানান, চীন থেকে হেঁটে নেপালে প্রবেশ করার পর পশ্চিমাঞ্চলীয় হিমালয়ান গ্রাম থেকে ওই তিব্বতিদের আটক করা হয়। এএফপি।