সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ওবামার সফরমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফর করবেন। দুই দেশের জোট এএনজেডইউএসের ৬০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিনি এ সফর করবেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ওবামা আগামী ১৬-১৭ নভেম্বর এ সফর করবেন। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার জোট এনজেডইউএস এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিবিসি। নিষেধাজ্ঞাশ্রীলংকার আপিল আদালত গত সোমবার বা ৎ সরিক একটি ধর্মীয় অনুষ্ঠানে কয়েক শ ছাগল বধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজধানী কলম্বোর পুলিশের মুখপাত্র প্রিশান্থা জায়াকোদি জানান, গতকাল কলম্বোর মুন্নেওয়ারাম মন্দিরে এক ধর্মীয় উ ৎ সবে প্রায় ৭০০ ছাগল ও বহুসংখ্যক মোরগ-মুরগি বধের কথা ছিল। ধর্মীয় আচারের জন্য এভাবে পশু বধ বন্ধে আদালতে শ্রীলংকার পশু সংরক্ষণ সংস্থা অ্যানিমেল ওয়েলফেয়ার ট্রাস্ট এক পিটিশন দায়ের করে। এর পরিপ্রেক্ষিতেই আদালত এ আদেশ দেন। এএফপি।