সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পরীক্ষার জন্যসামনেই কলেজে ভর্তির জাতীয় পরীক্ষা। এ জন্য দরকার ভালো প্রস্তুতি। পরীক্ষার্থীদের প্রস্তুতি নির্বিঘ্ন করতে তাই বন্ধ করে দেওয়া হলো সাইবার ক্যাফেগুলো। চায়না ডেইলি পত্রিকা জানায়, শানজি প্রদেশের লিনজিয়ান কাউন্টি ও জিয়াংজি প্রদেশের লিনচুয়ান কাউন্টির স্থানীয় সরকার আগামী ৯ জুন পর্যন্ত সাময়িকভাবে সাইবার ক্যাফেগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।গুলি করে হত্যাচীনের হুনান প্রদেশে দুই জ্যেষ্ঠ বিচারক ও আদালতের এক কর্মচারীকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন। সেনজিয়াং মেট্রোপলিস ডেইলির খবরে বলা হয়েছে, ইয়াংজু এলাকার লিংলিং ডিস্ট্রিক পিপলস কোর্টে ওই হত্যাকাণ্ড ঘটে। হামলার সময় ওই ব্যক্তির কাছে তিনটি অস্ত্র ছিল। তিনি রাইফেল দিয়ে গুলি করে দুজন বিচারককে হত্যা করেন। এরপর পিস্তল ও ছোট একটি মেশিনগানের সাহায্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে আদালতের একজন করণিক নিহত ও বেশ কয়েকজন আহত হন। রয়টার্স।