সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষকদের দাবিমাছের তেলের কিছু চর্বিযুক্ত উপাদান কেমোথেরাপির কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। সম্প্রতি ক্যানসার সেল সাময়িকীর এক নিবন্ধে গবেষকেরা এ দাবি করেছেন। এ জন্য গবেষকেরা ক্যানসার আক্রান্ত রোগীদের এ ধরনের উপাদান গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন। গবেষকেরা জানান, ক্যানসার আক্রান্ত রোগীর রক্তের স্টেম সেলে মাছের তেলের দুটি চর্বিযুক্ত এসিড কেমোথেরাপি দেওয়ার পরও ক্যানসারের কোষবাহী টিউমারকে বেড়ে উঠতে সাহায্য করে। বিবিসি। গতিপথ পরিবর্তনতিন আরোহীর সন্দেহজনক আচরণের কারণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফিনিক্সগামী একটি বিমানকে গতিপথ পরিবর্তন করে মিসৌরিতে অবতরণ করানো হয়েছে। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) জানায়, ওই আরোহীদের সন্দেহজনক আচরণের কারণে বিমানের ক্রু এটিকে মিসৌরিতে অবতরণ করানোর অনুরোধ করেন। এরপর বিমানটিকে সেখানে অবতরণ করানো হয়। এএফপি। কুড়াল দিয়ে হত্যাচীনের হেনান প্রদেশে গতকাল বুধবার কুঠারধারী এক লোক দুই শিশুসহ ছয়জনকে কুপিয়ে হত্যা করেছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। সিনহুয়া জানায়, হামলার শিকার ব্যক্তিদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ওয়াং হংবিন (৩০) নামের সন্দেহভাজন এক কৃষককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হনবিং মানসিকভাবে ভারসাম্যহীন। রয়টার্স।