সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
থানায় বোমা হামলাথাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে নবনির্মিত একটি থানায় বোমা হামলা চালানো হয়েছে। থানাটি চালু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে ওই হামলায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ জানায়, ভবনটির নিচতলায় একটি গ্যাস ট্যাংকে বেঁধে রাখা বোমা বিস্ফোরণের ফলে দেয়াল ও মেঝে ধ্বংস হয়। পুলিশের একজন কর্মকর্তা বলেন, জনমানবশূন্য ও আসবাবপত্রবিহীন কোনো থানায় এর আগে এ ধরনের হামলা হয়নি। এএফপি।আরও নারী সেনাসেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণের সুযোগ প্রসারিত করার অংশ হিসেবে সম্মুখযুদ্ধে আরও নারী সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরিকল্পনা দপ্তরের প্রধান বু জায়ে ওন গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে নারী সেনাদের ১২টি দল তৈরি করা হবে। তিনি আরও বলেন, নারী সেনাদের সমন্বয়ে গোলন্দাজ বাহিনী ও রক্ষীবাহিনী চালু করা হবে। এ ছাড়া বিমান বাহিনীর প্রতিরক্ষা ও নৌবাহিনীর অগ্নিনিয়ন্ত্রণের কাজে নারী সদস্যদের নিয়োগ করা হবে। এএফপি।