সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ডাইনোসরের পালক!কানাডার একটি জাদুঘরে সংরক্ষিত অ্যাম্বার পাথরে আটকে থাকা আট কোটি বছরের পুরোনো কিছু পালকের সন্ধান পাওয়া গেছে। এসব পালক ডাইনোসর বা প্রাচীন কোনো পাখির হতে পারে। গত বৃহস্পতিবার বৈজ্ঞানিক পরীক্ষায় এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন কানাডার আলবার্টা ইউনিভার্সিটির স্নাতক ছাত্র রায়ান ম্যাককেলার। ম্যাককেলার ওই ইউনিভার্সিটি ও রয়্যাল টাইরেল মিউজিয়াম অব প্যালিওনটোলজিতে সংরক্ষিত চার হাজারেরও বেশি পাথরের নমুনা ঘেঁটে এ তথ্য পাওয়ার কথা দাবি করেন। এএফপি।উইকিলিকসের ভয়েইথিওপিয়ার এক সাংবাদিক বলেছেন, গত মাসে উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক তারবার্তায় তাঁকে উদ্ধৃত করায় ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তিনি কোথায় আছেন, তা প্রকাশ করেননি। আরগো অ্যাশাইন নামের ওই সাংবাদিক বলেন, ইথিওপিয়ায় সাংবাদিকদের হয়রানির বিষয়ে ২০০৯ সালে মার্কিন কূটনৈতিক তারবার্তায় তথ্য পাঠানো হয়। এ ঘটনায় সরকারের কোন সূত্র তথ্য ফাঁস করেছে, তা জানতে কর্মকর্তারা আরগোকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলেন, এ মুহূর্তে দেশে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না। বিবিসি।অস্ত্রের চালানমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাইওয়ানের কাছে নতুন এফ-১৬ বিমান বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দেশটিতে ৪২০ কোটি ডলারের একটি অস্ত্রের চালান পাঠাবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ওয়াশিংটন টাইমস-এর প্রতিবেদনে এ কথা বলা হয়। ওবামার প্রশাসন ও কংগ্রেস কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, গতকাল রাতেই ওই সিদ্ধান্তের বিষয়ে কংগ্রেসের বিবৃতি দেওয়ার কথা। এ বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তাইওয়ানেরও তা ৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স।নিশ্চিত করেনিপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি-অধ্যুষিত এলাকায় সম্প্রতি চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় দেশটিতে আল-কায়েদার অপারেশন শাখার প্রধান আবু হাফস আল-শাহরি নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের প্রকাশিত ওই প্রতিবেদন গতকাল শুক্রবার পর্যন্ত পাকিস্তান নিশ্চিত করেনি। গত বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা বলেন, গত কয়েক দিনের মধ্যে আল-শাহরিকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেন, ‘ওই ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ রয়টার্স।যৌথ সংগীত অনুষ্ঠানচির প্রতিদ্বন্দ্বী উত্তর ও দক্ষিণ কোরিয়া এ বছরের শেষ দিকে পিয়ংইয়ং ও সিউলে যৌথ সংগীত অনুষ্ঠানের আয়োজন করতে পারে। গতকাল শুক্রবার সিউল ফিলহারমোনিক অর্কেস্ট্রার পরিচালক চুং মিউং-হুন এ কথা জানিয়েছেন। চার দিনের উত্তর কোরিয়া সফর শেষে চুং সাংবাদিকদের বলেন, ‘আগামী ডিসেম্বরের দিকে পিয়ংইয়ং ও সিউলে যৌথ সংগীত অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে আমরা মতৈক্যে পৌঁছেছি।’ রয়টার্স।