সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
স্ট্রোকের ঝুঁকি কমায়প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজির সঙ্গে সাদা মাংস খেলে স্ট্রোকের ঝুঁকি কমে। স্ট্রোক সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এ দাবি করা হয়েছে। ১০ বছর ধরে ২০ হাজার মানুষের ওপর এই গবেষণা চালানো হয়। তবে নেদারল্যান্ডের গবেষকেরা বলেছেন, পর্যাপ্ত পরিমাণে আপেল, নাশপাতি, কলা বা ফুলকপি খেলে স্ট্রোকের ঝুঁকি ৫২ শতাংশ কমে যাওয়ার কারণ সম্পর্কে তাঁরা জানেন না। বিবিসি।সবচেয়ে বেশিভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এ বছর সাত লাখেরও বেশি পর্যটক বেড়াতে গেছেন। ১৯৮৯ সালে কাশ্মীরে ভারতের শাসনের বিরুদ্ধে সহিংসতা শুরুর পর থেকে এবারই সেখানে সর্বোচ্চ সংখ্যক পর্যটক বেড়াতে যান। সরকারের একজন জ্যেষ্ঠ পর্যটন কর্মকর্তা বলেন, সহিংসতা শুরুর পর থেকে কাশ্মীরে এ বছরই সবচেয়ে ভালো পর্যটন মৌসুম। পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান কাশ্মীর প্রশ্নে বিবাদে জড়িয়ে পড়েছে এবং উভয় দেশই কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করছে। এএফপি।বিমান বিধ্বস্তযুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে রেনো এয়ার রেসেস ঘাঁটির কাছে গত শুক্রবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন প্রবীণ বৈমানিকসহ তিনজন নিহত হয়েছেন। ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। একজন কর্মকর্তা জানান, পি-১৫ মাসটাং বিমানটি নিয়ে জিমি লিওয়ার্ড নামের ওই বৈমানিক উড্ডয়ন করেন। বিকেল চারটা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। রয়টার্স।পাহাড়ধসেনেপালের পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে গতকাল শনিবার প্রচণ্ড বৃষ্টির প্রভাবে সৃষ্ট পাহাড়ধসে দুই শিশু ও দুই নারীসহ সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ পরিদর্শক বিবেক কুমার শাহ বলেন, পাহাড়ের একটি অংশ সুলিচর গ্রামে ধসে পড়েছে এবং এতে নয়টি বাড়ি চাপা পড়েছে। এ ঘটনায় আটকে পড়া মানুষকে উদ্ধারের জন্য পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ওই এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে। স্থানীয় লোকজনের আশঙ্কা, আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। এএফপি।