সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রোন বিধ্বস্তপাকিস্তানের উপজাতি-অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে গতকাল রোববার একটি মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) বিধ্বস্ত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, গোলযোগপূর্ণ দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান নগর ওয়ানার ৮০ মিটার উত্তরে জাঙ্গারা নামক জায়গায় ওই বিমানটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জন্য এটি বিধ্বস্ত হয়। ওয়ানার দুজন গোয়েন্দা কর্মকর্তা বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। এএফপি।নাবিকের কঙ্কাল২৩ বছর আগে ডুবে যাওয়া একটি ইরাকি বাণিজ্যিক জাহাজে তিন নাবিকের কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। ইরান-ইরাক যুদ্ধ চলাকালে ১৯৮৮ সালে তেহরানের বিমানবাহিনী ওই জাহাজটি ডুবিয়ে দেয়। গতকাল রোববার কর্মকর্তারা জানান, গত মাসে খোর জুবাইর নৌপথে খননকাজ করার সময় রামাদি নামে ওই ইরাকি জাহাজটির সন্ধান মেলে। জাহাজটির অভ্যন্তরে ওই তিন নাবিকের কঙ্কাল শনাক্ত করা হয়। এএফপি।