সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে অগ্নিকাণ্ডইরাকের একটি কারাগারে অগ্নিকাণ্ডে গতকাল সোমবার নয় বন্দী নিহত ও ১৪ জন আহত হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র হায়দার আল-সাদি এ কথা জানিয়েছেন। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিচার মন্ত্রণালয় কারাগারটির পরিচালনার দায়িত্বে রয়েছে। এএফপি।জয়ললিতার আহ্বানভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা রাজ্যের কোদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বন্ধে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠিপাঠিয়েছেন। রাজ্যের তিরুনেলভেলি জেলায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, এ বিদ্যুৎকেন্দ্র স্থানীয় গ্রামবাসীকে তাদের নিরাপত্তা সম্পর্কে উদ্বিগ্ন করে তুলেছে। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে প্রায় ১০০ গ্রামবাসী নয় দিন ধরে অনশন করছে। পিটিআই।