সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তুরস্কে বিস্ফোরণতুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল মঙ্গলবার এক শক্তিশালী বোমা বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর বলে আঙ্কারার মেয়র বুলেন্ত তানিক জানিয়েছেন। আনাতোলিয়া সংবাদ সংস্থা জানায়, স্থানীয় প্রশাসনিক কার্যালয়ের সামনে বিস্ফোরণটি ঘটে। এতে আশপাশের দোকান ও অফিস-আদালতের জানালা-দরজার কাচ ভেঙে পড়ে। ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী এরতুগরুল গুন এ বিস্ফোরণের পেছনে কোনো সন্ত্রাসী চক্র জড়িত নেই বলে মনে করেন। এএফপি।প্রত্যাখ্যানমিসরীয় কর্তৃপক্ষ দেশটিতে একসময় সরকারের বিরুদ্ধে নানা কর্মকাণ্ডে জড়িত থাকা একটি ইসলামি গোষ্ঠীর রাজনৈতিক দল গঠনের তৎপরতা রুখে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বার্থ-সংশ্লিষ্ট কমিটি (পিপিএসি) গতকাল মঙ্গলবার রাজনৈতিক দল গঠনে আল-গামা আল-ইসলামিয়া নামে ওই ইসলামি গোষ্ঠীর আবেদন প্রত্যাখ্যান করে। দেশের প্রচলিত আইন অমান্য করে ধর্মের ভিত্তিতে দল গঠনের চেষ্টা করায় পিপিএসি তাদের আবেদন খারিজ করে দিয়েছে। পিটিআই।