সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ মৃতদেহ উদ্ধারমেক্সিকোর যুক্তরাষ্ট্রসংলগ্ন উত্তর সীমান্ত শহর ভেরাক্রুজের কাছে পরিত্যক্ত দুটি ট্রাক থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারি কৌঁসুলি রেনাল্ডো এস্কোবার মিলেনিও টেলিভিশনকে এ কথা জানান। কৌঁসুলি জানিয়েছেন, যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল। এদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। মিলেনিও ও লা জর্নাদা পত্রিকা জানিয়েছে, কয়েকটি মৃতদেহের হাত পেছনে বাঁধা ছিল। তা ছাড়া তাদের শরীরে নির্যাতনের চিহ্নও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ক্যানডেরন ২০০৬ সালে মাদক পাচার রোধে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৪২ হাজার মানুষ খুন হয়েছে। রয়টার্স।বিষাক্ত গ্যাসেভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি ওষুধ কারখানায় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও আটজন। রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ১২০ কিলোমিটার উত্তরে বোইসার এলাকায় সিকুয়েন্ট সায়েন্টিফিক ফ্যাক্টরিতে গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি পাইপলাইন থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয়ে ওই ঘটনা ঘটে। এ ছাড়া আরও ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে এরা ঝুঁকিমুক্ত। পুলিশ এ ঘটনার কারখানার তিন ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।