সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিনটনের প্রত্যাখ্যানযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সে দেশের একটি টেলিভিশন অনুষ্ঠানে নাচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ক্লিনটন বলেন, নাচের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের সময় না থাকার কারণেই তিনি ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ নামের ওই অনুষ্ঠানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে তাঁর স্ত্রী ও বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেছেন, কূটনৈতিক দায়িত্ব শেষ করার পর তাঁরা দুজনে একসঙ্গে আরও বেশি সময় নাচবেন। হিলারির ইচ্ছা, ট্যাংগো দিয়েই তাঁরা নাচ শেখার পর্বটা শুরু করবেন। এএফপি।গাড়িবোমায় নিহত ৬রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তান প্রদেশে তিনটি গাড়িবোমার বিস্ফোরণে ছয়জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও ইসলামি বিদ্রোহীরা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। রাজধানী মাখাচকালায় গত বুধবার সকালে প্রথম বিস্ফোরণে চারজন নিহত হয়। এরপর মধ্যরাতে আরও দুটি গাড়িবোমার বিস্ফোরণে একজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়। দাগেস্তানের বিদ্রোহীরা একটি পৃথক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লড়াই করছেন। রয়টার্স।