সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ক্যালসিয়ামের প্রভাবে?পুরুষদের প্রোস্টেট ক্যানসারের সঙ্গে ক্যালসিয়ামের প্রভাব থাকার যোগসূত্র রয়েছে। মার্কিন গবেষকেরা এই দাবি করে বলেছেন, আফ্রো-আমেরিকান পুরুষদের প্রোস্টেট ক্যানসারের সঙ্গে উচ্চমাত্রায় ক্যালসিয়াম গ্রহণের সম্পর্ক পাওয়া গেছে। ওয়েক ফরেস্ট ব্যাপ্টিস্টের গবেষক গ্যারি জি সোয়ার্টজ এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কিক স্কুল অব মেডিসিন ও ক্যানসার প্রিভেনশন ইনস্টিটিউট অব ক্যালিফোর্নিয়ার কয়েকজন গবেষক সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস এলাকার ৭৮৩ জন আফ্রো-আমেরিকান পুরুষের ওপর সমীক্ষা চালান। ইউপিআই।সংস্কারের দাবিতে শিক্ষামূলক সংস্কারের দাবিতে চিলির রাজধানী সান্তিয়াগোতে গত বৃহস্পতিবার কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক বিক্ষোভ করেছে। প্রথম দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও শেষ পর্যায়ে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় মুখোশ পরা বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। চিলির সরকার কিছু বিষয়ে সংস্কারের অঙ্গীকার করেছে। তবে শিক্ষার্থীরা সরকারের এই আশ্বাসে সন্তুষ্ট নয়। বিবিসি।