সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আবারও ছুরি-হামলাচীনের উত্তর-পূর্বাঞ্চলে অজ্ঞাত এক নারী ট্রেনের ঘুমন্ত নয়জন যাত্রীকে ছুরিকাহত করেছেন। ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। গত মঙ্গলবার ভোরে দেশটির হেইলংজিয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। প্রদেশটির নিউজ ওয়েবসাইট ‘ডংবেই’ জানায়, আটক হওয়ার আগ পর্যন্ত ওই নারী একের পর এক যাত্রীকে ছুরিকাঘাত করে যাচ্ছিলেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার কারণ জানা যায়নি। এএফপি।শিশুর মৃত্যুপাঁচ বছরের শিশুটিকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন চিকিৎসক বাবা। এরই মধ্যে ক্লিনিক থেকে ফোন আসে, জরুরি অস্ত্রোপচার করতে হরে। ভুলে শিশুটিকে গাড়িতে রেখেই তালাবদ্ধ করে তিনি অস্ত্রোপচার করতে চলে যান। আট ঘণ্টা পর পুলিশ শিশুটিকে গাড়ির ভেতর মৃত অবস্থায় দেখতে পায়। গত মঙ্গলবার সাইপ্রাসে লারকানার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহরে এ ঘটনা ঘটে। জানা যায়, স্কুল থেকে আনতে গিয়ে না পেয়ে মা শিশুটির বাবাকে ফোন দেন। তখন তাঁরা বিষয়টি টের পান। ধারণা করা হচ্ছে, শিশুটি অত্যধিক গরমে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এএফপি।