সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় মৃত্যুথাইল্যান্ডে গত দুই মাসের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির দুর্যোগ-প্রতিরোধ বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে সর্বশেষ গত শুক্রবার রাতে উত্তরাঞ্চলের চিয়াং মাই প্রদেশের পার্বত্য ফ্যাং জেলার বন্যার পানিতে ডুবে শিশু দুই ভাই মারা গেছে। তাদের একজনের বয়স দুই বছর, অন্যজনের নয় মাস। কিছু এলাকায় পানি কমলেও এখনো দেশটির ২৩টি প্রদেশ বন্যাকবলিত। এএফপি। দাহ্য গ্যাস শনাক্তজাপানে ভয়াবহ সুনামি ও ভূমিকম্পে বিপর্যস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির সঙ্গে যুক্ত একটি পাইপের ভেতর দাহ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রটির পরিচালনা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) একজন মুখপাত্র এ কথা জানান। তবে গ্যাসের উৎপত্তিস্থল ও অবস্থানের স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণ প্রতিরোধে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনতে পাইপের ভেতর নাইট্রোজেন গ্যাস সরবরাহ করছেন টেপকোর কর্মীরা। এএফপি।