সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় ভিন্নমতাবলম্বী?রাশিয়ার আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল থেকে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই প্রস্তাবের পক্ষে দলের কংগ্রেসে ৫৮২ জন প্রতিনিধি ভোট দিয়েছেন। তবে একজন প্রতিনিধি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। এ ঘটনায় পুতিন খুবই বিস্মিত হয়েছেন। ওই ‘ভিন্নমতাবলম্বী’কে উদ্দেশ করে তিনি বলেন, ‘কোথায় এই লোক? কোথায় এই ভিন্নমতাবলম্বী? তাঁর মুখ দেখানো উচিত।’ এএফপি।প্রশান্ত মহাসাগরেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসা বলেছে, কক্ষচ্যুত হওয়া ইউএআরএস স্যাটেলাইটের ভগ্নাবশেষ দেশটির পশ্চিম উপকূলীয় প্রশান্ত মহাসাগরে পড়েছে। সংস্থাটির ধারণা, গ্রিনিচ মান সময় শনিবার রাত তিনটা ২৩ মিনিট থেকে পাঁচটা নয় মিনিটের মধ্যে এটি ভেঙে পড়ে। তবে খুব সম্ভবত রাত চারটা ১৬ মিনিটের মধ্যেই এটি ভেঙে পড়েছে। নাসার এই তথ্য নির্ভুল হলে ইউএআরএস স্যাটেলাইটের ভাঙা অংশগুলো পানিতে পড়েছে। এএফপি।পুরস্কৃতঅনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে উৎকর্ষের জন্য বিবিসির নিউজ ওয়েবসাইট একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও আল-জাজিরা ইংলিশকে প্রতিদ্বন্দ্বিতায় পেছনে ফেলে বিবিসি নিউজ ওই পুরস্কার পায়। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে পুরস্কার গ্রহণের পর বিবিসি নিউজের ফিচার-বিষয়ক সম্পাদক জাইলস উইলসন বলেন, ওয়েবসাইটের সংশ্লিষ্ট সবার কঠোর পরিশ্রমের এটি একটি ‘চমৎকার স্বীকৃতি’। জেইট অনলাইন, ফ্লিপবোর্ড ও দ্য ওয়াশিংটন পোস্টও পুরস্কার পেয়েছে। বিবিসি।