সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজাত নয়বাসা তৈরির কৌশল পাখির সহজাত বিষয় নয়, বরং পাখিরা বাসা তৈরির কৌশলটা শিখে নেয়। একটি নতুন গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি বিহ্যাভিওরাল প্রসেসেস সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্যের এডিনবরা, গ্লাসগো ও সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষকেরা সাউদার্ন মাস্কড ওয়েভার পাখির ওপর ধারণ করা চিত্র (ফিল্ম) পরীক্ষা করে এ তথ্য পান। বতসোয়ানার বিজ্ঞানীরা এ চিত্র ধারণ করেন। গবেষণায় দেখা গেছে, এক পাখি থেকে আরেক পাখির বাসা তৈরির কৌশল সম্পূর্ণ ভিন্ন। বিবিসি।পিরানহার উপদ্রবব্রাজিলের পিয়াওয়ি অঙ্গরাজ্যের একটি সমুদ্রসৈকতে রাক্ষুসে মাছ পিরানহা প্রায় ১০০ মানুষকে কামড়ে আহত করেছে। এ ঘটনায় সৈকতে যাওয়া মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রে পিরানহার সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। পিরানহার সংখ্যা দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন। গত সপ্তাহে এদের আক্রমণে আহত প্রায় ১০০ মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এএফপি।কমলা কুমির!অস্ট্রেলিয়ায় একটি কুমিরের রং হঠাৎ করেই কমলা হয়ে গেছে। এতে কর্তৃপক্ষের ধারণা হয়েছিল, স্ন্যাপি নামের ওই কুমিরটি অসুস্থ এবং এটি মারা যাবে। কিন্তু খোঁজখবর নিয়ে দেখা যায়, ঘটনাটি ভিন্ন। কুমিরটি রাতে একটি উষ্ণ পানির পাত্রে ঘুমাত। কুমিরটি পানির পাইপের কিছু অংশ চিবিয়ে ক্ষতিগ্রস্ত করে। এতে পানি বিশুদ্ধ করার যন্ত্র নষ্ট হয় এবং পানিতে রাসায়নিক উপাদানের মাত্রা বেড়ে যায়। ফলে কুমিরটির রং সবুজ থেকে কমলা হয়ে যায়। অরেঞ্জ অনলাইন।চোখের বদলে চোখইরানে এসিড নিক্ষেপের দায়ে এক পরিচারকের এক চোখ অন্ধ করে দেওয়ার নিম্ন আদালতের আদেশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার শারগ পত্রিকা জানায়, মোহাম্মদ নামের ওই পরিচারক আদালতে এসিড নিক্ষেপের কথা স্বীকার করে বলেছেন, পাঁচ বছর আগে ভালি নামের এক ব্যক্তিকে এসিড নিক্ষেপের জন্য তাঁকে ভাড়া করা হয়। এসিড নিক্ষেপের পর ভালির এক চোখ অন্ধ হয়ে যায়। এএফপি।