সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সাশ্রয়েবিদ্যুৎ সাশ্রয়ে তাইওয়ানে ছয় লাখ ৯০ হাজারেরও বেশি ট্রাফিক লাইট বদলে ফেলা হয়েছে। গতকাল বুধবার তাইওয়ানের কর্তৃপক্ষ এ কথা জানায়। ২০০৯ সালে লাইট বদলের এ প্রকল্প শুরু হয়। এক কোটি ৮০ লাখ ডলারের এ প্রকল্পের অধীনে দেশজুড়ে প্রথাগত ট্রাফিক লাইট বদলে সাশ্রয়ী এলইডি লাইট লাগানো হয়। এলইডি লাইটে প্রচলিত বাল্বের তুলনায় ১০ ভাগের এক ভাগ বিদ্যুৎ খরচ হয়। এ ব্যবস্থার কারণে যে পরিমাণে বিদ্যুৎ সাশ্রয় হবে, তা দিয়ে ৬৭ হাজার ৭০০ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এএফপি।মোমের মূর্তিহলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে জনপ্রিয় কার্টুন চরিত্র অ্যাস্ট্রো বয়সহ বিখ্যাত অনেক তারকার মোমের মূর্তি জাপানি নাগরিকদের দেখানোর ব্যবস্থা নিয়েছে মাদাম তুসো জাদুঘর। শুক্রবার এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। টোকিওতে এ প্রদর্শনী চলবে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীতে পিট ও জোলির মূর্তি ছাড়াও থাকছে লেডি গাগার মূর্তি। থাকছে জনি ডেপের মূর্তিও। এএফপি।বড় তারকামহাকাশে বিশালাকৃতির একটি তারকার দারুণ এক ছবি তোলা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা ওই তারাকে ডিমের কুসুমের চারপাশে সাদা অংশের সঙ্গে তুলনা করেছেন। চিলির প্যারানাল অবজারভেটরিতে দ্য ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির টেলিস্কোপে বিশালাকৃতির এ তারকা ধরা পড়ে। তারকাটির অবস্থান পৃথিবী থেকে ১৩ হাজার আলোকবর্ষ দূরে। এই তারার ব্যাস সূর্য থেকে এক হাজার গুণ বড় এবং পাঁচ লাখ গুণ উজ্জ্বল। এএফপি।