সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিপন্ন কচ্ছপবিশ্বের বিপন্ন প্রজাতির প্রায় অর্ধেক সামুদ্রিক কচ্ছপের বাস ভারত মহাসাগরে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এক সমীক্ষার প্রতিবেদনে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ভারত মহাসাগরের উত্তর অংশে বিশ্বের সবচেয়ে বিপন্নপ্রায় ১১টি প্রজাতির মধ্যে পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ রয়েছে। জেলেরা অন্যান্য সামুদ্রিক প্রাণী ধরতে গিয়ে সামুদ্রিক কচ্ছপও ধরে ফেলে। এএফপি।দুর্গতদের জন্যজাপানে অজ্ঞাত এক লোক একটি শৌচাগারে বিপুল পরিমাণ অর্থ রেখে যান। মার্কিন মুদ্রায় তা এক লাখ ৩১ হাজার ডলার। অর্থের সঙ্গে রাখা এক চিরকুটে এই অর্থ ভূমিকম্প ও সুনামির শিকার দুর্গত লোকদের সহায়তায় ব্যয় করতে বলেছেন তিনি। গতকাল টোকিওর উত্তরে সাকাদো শহরের এক কর্মকর্তা জানান, ২২ সেপ্টেম্বর শহরের একটি মিলনায়তনের শৌচাগারে ওই অর্থ পাওয়া যায়। শহরের মুখপাত্র জানান, তিন মাসের মধ্যে কেউ অর্থ দাবি না করলে তা জাপানি রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে। এএফপি।তিন বছর বয়সে...নাম নাতালি হেহার্স্ট। তিন বছরের শিশুটি এখন পিকা (অখাদ্য বস্তু খাওয়ার অভ্যাস) সমস্যায় আক্রান্ত। অনেক অখাদ্য বস্তু সে খেয়েছে। এর মধ্যে বৈদ্যুতিক বাল্বও রয়েছে। এতে মরতে মরতে সে বেঁচে গেছে। এখন সে আস্ত ইট চকলেটের মতো খেয়ে ফেলে। ডেইলি মেইল।ক্ষতিপূরণ মামলাকানাডায় চুইংগাম চিবিয়ে অস্বস্তিতে পড়া এক নারী সংশ্লিষ্ট ওই কোম্পানির বিরুদ্ধে এক লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন। এলসি সি পাওলো নামে ওই নারী ক্রাফ্ট কানাডা নামের কোম্পানির শাখা ক্যাডবেরি অ্যাডামসের প্রস্তুত করা চুইংগাম খাওয়ার সময় এটি টুকরো হয়ে তাঁর কৃত্রিম দাঁতের ফাঁকে ঢুকে পড়ে এবং এই চুইংগাম পরিষ্কার করতে গিয়ে তাঁকে ১০ মিনিট অস্বস্তিতে পড়তে হয়েছে। এ ঘটনায় তিনি ক্রাফ্ট কানাডার বিরুদ্ধে ওই মামলা করেন। পিটিআই।