সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আটকনিউজিল্যান্ডের ওয়েস্টপ্যাক ব্যাংক ভুল করে ২০০৯ সালের এপ্রিলে হুই গাওয়ের ব্যাংক হিসাবে ৭৭ লাখ ডলার জমা করেছিল। কয়েক দিনের মধ্যেই ভুল ধরা পড়ে। তবে এরই মধ্যে জমা অর্থের বেশির ভাগই অন্য হিসাবে সরিয়ে ফেলে ৩০ বছর বয়সী যুবক দেশ ছেড়ে পালিয়ে যান। এ ঘটনা বিশ্ব গণমাধ্যমের শিরোনামও হয়েছিল। আটক ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। অনেক চেষ্টার পর অবশেষে হংকংয়ে তাঁকে আটক করা হয়েছে বলে গতকাল শুক্রবার পুলিশ জানায়। এএফপি পাতায় জ্বালানিযুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একধরনের কৃত্রিম পাতা তৈরি করেছেন, যা সূর্যের আলোর সাহায্যে রাসায়নিক জ্বালানি উৎপাদনে সক্ষম। গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা এ দাবি করেন। বিজ্ঞানীরা বলেন, তাঁরা পরিত্যক্ত ও সস্তা উপাদান ব্যবহার করে ওই কৃত্রিম পাতা তৈরি করেন। পানিভর্তি কনটেইনারে রাখা হলে ওই কৃত্রিম পাতা থেকে অক্সিজেন ও হাইড্রোজেনের বুদ্বুদ বের হয়। এর থেকে উৎপাদিত গ্যাস আলাদাভাবে সংগ্রহ করে একটি জ্বালানি প্রকোষ্ঠের ভেতরে নেওয়া হয়। সেখানে উভয় গ্যাসের পুনরেকত্রীকরণের মাধ্যমে পানি উৎপাদনের পাশাপাশি বৈদ্যুতিকপ্রবাহ উৎপন্ন হয়। এএফপিদোতলা ট্রেনভারতে প্রথমবারের মতো চালু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত দোতলা ট্রেন। হাওড়ায় আজ শনিবার বিকেলে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি। হাওড়া থেকে বিহারের ধানবাদ পর্যন্ত সপ্তাহের পাঁচ দিন চলবে এই ট্রেন। প্রতিটি কামরায় ১২৮ জন যাত্রীর জায়গা হবে। ট্রেনটির বগিগুলো তৈরি হয়েছে পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ কারখানায়। এ কারখানার মহাব্যবস্থাপক প্রদীপ কুমার জানান, ভারতের এটিই প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত দোতলা ট্রেন। এর বগিগুলো তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। ট্রেনটিতে যাত্রীদের শোয়ার ব্যবস্থা রাখা হয়নি। কলকাতা প্রতিনিধি।