সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ইচ্ছাপূরণেযুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চেয়েছিলেন কানাডার ভ্যাঙ্কুভারের এক দম্পতি। উভয়েই মারা যাওয়ায় তাঁদের সেই ইচ্ছা তো আর পূরণ হওয়ার কথা নয়! কিন্তু মা-বাবার সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছেন তাঁদের মেয়ে ডেব গ্রিন (৪৫)। উদ্যোগটাও একটু ভিন্ন রকম। ডেব গ্রিনের ইচ্ছা, মা-বাবার দেহভস্মকে তিনি বিশ্বভ্রমণ করাবেন। এ জন্য স্বেচ্ছাসেবক সংগ্রহ করতে তিনি একটি বিজ্ঞাপনও দিয়েছেন। বিজ্ঞাপনের শিরোনাম হচ্ছে ‘অ্যালিস ও উইলিয়মকে বিশ্বভ্রমণে সহায়তা করুন’। অরেঞ্জ অনলাইন।বিড়ালছানা চুরিযুক্তরাজ্যে এক এমপির স্ত্রীর বিরুদ্ধে বিড়ালছানা চুরির অভিযোগ আনা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) চুরির দৃশ্য ধরা পড়ার পর ওই নারীর বিরুদ্ধে অভিযোগটি আনা হয়। সিসিটিভিতে ধারণ করা দৃশ্যে দেখা যায়, গত শুক্রবার লিবারেল ডেমোক্র্যাটস দলের এমপি জন হেমিংয়ের স্ত্রী ক্রিস্টিন হ্যামিং তাঁর স্বামীর প্রেমিকার বার্মিংহামের বাড়িতে ঢুকে ওই বিড়ালছানা চুরি করেন। তবে ক্রিস্টিন চুরির অভিযোগ অস্বীকার করেছেন। বার্মিংহাম ক্রাউন কোর্টে ক্রিস্টিনের বিরুদ্ধে অভিযোগ আনার পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এএফপি।