সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম নারীভারতীয় সেনাবাহিনীতে কর্মকর্তা পর্যায়ে কিছু নারী নিয়োগ পেলেও এত দিন কোনো নারী সৈনিক ছিল না। সম্প্রতি সেনাবাহিনীতে প্রথমবারের মতো একজন নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নাম শান্তি টিগগা (৩৫)। বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। স্বামীর মৃত্যুর পর ২০০৫ সালে টিগগা চাকরি নেন রেল বিভাগে। এরপর জলপাইগুড়ির চালসা স্টেশনে পয়েন্টম্যান হিসেবে নিয়োগ পান। এখান থেকেই তিনি রেলের টেরিটরিয়াল আর্মিতে প্রশিক্ষণ নেন এবং সৈনিক হতে পরীক্ষা দেন। কলকাতা প্রতিনিধি।ভুল পাশে...রাস্তায় ভুল পাশে গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এমনকি প্রাণহানিও ঘটতে পারে। অথচ এক জার্মান নাগরিক ভুল পাশ দিয়ে দিব্যি ১৫ কিলোমিটার গাড়ি চালিয়েছেন। অলৌকিকভাবে কোনো দুর্ঘটনাও ঘটেনি। গত রোববার ভোরে অস্ট্রিয়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ বলেছে, গতকাল ভোর পৌনে ছয়টার দিকে সালবার্জের কাছে ওই জার্মান নাগরিকের গাড়িটি থামানো হয়। তিনি বৈধ মাত্রার চেয়ে বেশি মদ পান করেছিলেন বলে মনে হচ্ছে। এএফপি।সম্প্রচার নয়যৌনতার বিষয় থাকায় ব্রাজিলে একটি বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির একটি সরকারি সংস্থা বলেছে, তারা চায় সুপারমডেল গিসেল বান্দচেনের করা একটি বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধ করা হোক। কারণ, এই বিজ্ঞাপনের একটি দৃশ্যে গিসেলকে অন্তর্বাস পরা অবস্থায় উপস্থাপন করা হয়েছে, যাতে যৌনতার বিষয় রয়েছে। তবে ব্রাজিলের অন্তর্বাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান হোপ বলেছে, নারীদের সংবেদনশীলতা তুলে ধরতেই বিজ্ঞাপনের এই চিত্রায়ন করা হয়েছে। অরেঞ্জ অনলাইন।