সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনাবসানইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের ফ্রি আচেহ মুভমেন্টের (জিএএম) প্রতিষ্ঠাতা হাসান দি তিরো গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আচেহ ট্র্যাডিশনাল কমিটির (কেপিএ) মুখপাত্র মুচসালমিনা জানান, স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি মারা যান। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। সুইডেনে ৩০ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ২০০৮ সালের অক্টোবরে হাসান দি তিরো ইন্দোনেশিয়ায় প্রত্যাবর্তন করেন। ১৯৭৬ সালে তিরো স্বাধীনতার ডাক দিলে প্রদেশটিতে গৃহযুদ্ধে ১৫ হাজরেরও বেশি মানুষ মারা যায়। এএফপি। গণকবরের সন্ধানরাশিয়ার দূরপ্রাচ্যে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির ভ্লাদিভস্তকের বন্দর নগর প্যাসিফিকে শ্রমিকেরা সড়ক নির্মাণের সময় মাটি খুঁড়তে গেলে ওই কবরের সন্ধান পায়। স্থানীয় কর্মকর্তারা জানান, স্বেচ্ছাসেবী কর্মীরা গণকবরে দেড় টনেরও বেশি ওজনের মানুষের হাড়গোড় উদ্ধার করেছেন। তাঁরা মনে করছেন, এতে দুই শতাধিক মানুষকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের স্বৈরশাসক জোসেফ স্তালিনের আমলে তাঁদের হত্যা করে কবর দেওয়া হয়েছিল। এএফপি।