সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১০০ বার শপথ!বেশির ভাগ দম্পতি বিয়ের শপথবাক্য বিনিময় একবারই করেন। এর ব্যতিক্রম ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের লরেন ও ডেভিড ব্লেয়ার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিতে তাঁরা ১০০ বার বিয়ের শপথবাক্য আওড়ান। ১৯৮২ সালে তাঁদের প্রথম দেখা হয়। একই বছর বিয়ে। এর পর থেকে পৃথক অনুষ্ঠানে আরও ৯৯ বার বিয়ের শপথবাক্য বলেছেন। বারবার বিয়ের শপথ কেন, এ ব্যাপারে লরেন বলেন, ‘আমি ডেভিডের চোখের অভিব্যক্তি দেখতে চাই। আমি জানি, সে আমৃত্যু আমাকে ভালোবেসে যাবে।’ নিউজ লাইট।বেকার কার্ডআপনার বন্ধু বা পছন্দের কেউ চাকরি হারালে কী করবেন? তাঁদের দেওয়ার জন্য কার্ড তৈরির প্রতিষ্ঠান হলমার্ক এবার নিয়ে এসেছে ‘বেকার কার্ড’। সমবেদনা জানানোর জন্য প্রতিষ্ঠানটি ছয় ধরনের কার্ড ছেড়েছে। প্রতিষ্ঠানটি বলছে, চাকরি খোয়ানো ব্যক্তিদের জন্য কার্ডগুলো পাঠানো খুবই প্রাসঙ্গিক। একটি কার্ডে উল্লেখ রয়েছে, ‘আপনি ভাববেন না যে চাকরি হারিয়ে বেকার হয়েছেন। ভাবুন, এটা নির্বোধ কর্তাদের সঙ্গে কাজ করার মধ্যবর্তী সময়।’ নিউজ লাইট।খরায় জরুরি অবস্থাখরার কারণে নিউজিল্যান্ড-শাসিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোকেলাওয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওয়েলিংটনের কর্মকর্তারা এ কথা জানান। ওই দ্বীপে এক হাজার ৪০০ লোকের বাস। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারে ম্যাককালি বলেন, বৃষ্টির অভাবে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে খরা চলছে। এতে লোকজন এক সপ্তাহ ধরে সুপেয় পানির সংকটে ভুগছে। এ কারণে গত সোমবার জরুরি অবস্থা জারি করা হয়। এএফপি।