সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর জন্যভারতের সাবেক কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সী ২০০৮ সালেও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নিজের বাড়ির পুজোয় যান। দশমীর পরদিন রাজধানী নয়াদিল্লি ফেরার পর হূদেরাগে আক্রান্ত হন তিনি। তাঁকে প্রথমে নয়াদিল্লির এইমস হাসপাতাল এবং পরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি অ্যাপোলো হাসপাতালের কোমায় রয়েছেন। তাই স্বামীর আরোগ্য কামনায় এবারও স্ত্রী সাংসদ দীপা মুন্সী মহাষ্টমীর দিন বাড়িতে পুজো দিয়েছেন। কলকাতা প্রতিনিধি।৮ নম্বর জার্সি২০০৮ সালের অলিম্পিকে সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন স্পেনের স্যামুয়েল সানচেজ বেইজিংয়ের একটি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮ নম্বর জার্সি চেয়েছেন। একই সঙ্গে তিনি ১ নম্বর জার্সি পরে সাইক্লিং করতে অস্বীকৃতি জানান। চীনে ৮ নম্বর জার্সি তাঁর জন্য সৌভাগ্য বয়ে আনবে বলে মনে করছেন তিনি। সানচেজ বলেছেন, ‘চীনা ভক্তরা সব সময় ৮ নম্বর জার্সিতে দেখতে চায়, কাজেই আমি ওই জার্সি পেতে চাই।’ গতকাল বুধবার বেইজিংয়ে শুরু হওয়া এ টুর্নামেন্ট আগামী রোববার পর্যন্ত চলবে। এএফপি।বেলজিয়ামে বিক্ষোভবেলজিয়ামে গত সোমবার ধূমপানবিষয়ক সরকারি এক নির্দেশের বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা ব্যাপক বিক্ষোভ করেছেন। ফরাসিভাষী ১০ হাজার সরকারি কর্মচারীর ওপর নির্দেশ জারি হয়েছে, ধূমপানের জন্য কখন তাঁরা কাজ বন্ধ রাখবেন। সে ক্ষেত্রে বিরতি চলাকালে প্রতি মিনিটের জন্য বেতন থেকে নির্দিষ্ট হারে অর্থ কাটা যাবে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, এ আইন ধূমপায়ীদের জন্য বৈষম্যমূলক। ফরাসিভাষীদের এলাকা ওয়ালোনিয়ার প্রশাসনের মুখপাত্র হুগো পলিয়ার্ত বলেন, ‘এ আইন মানে একটি ভবনের বাইরে যাওয়া বা ভেতরে আসার সময়টুকুতে আপনি ঘড়ির মধ্যে বাঁধা।’ এএফপি।