সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিয়ার পানে রেকর্ডবিশ্বের অন্যতম বড় লোকজ উৎসব জার্মানির অক্টোবার ফেস্ট যোগ দেওয়া লোকজন এবার রেকর্ড পরিমাণ ৭৫ লাখ লিটার বিয়ার পান করেছে। গত সোমবার ১৭ দিনের এ উৎসব শেষ হয়। উৎসবের আয়োজকেরা জানান, প্রায় ৬৯ লাখ মানুষ এ উৎসবে যোগ দিয়েছে। বেশির ভাগ দর্শনার্থীই ছিল বাভারিয়া অঙ্গরাজ্যের। তবে বিদেশ থেকে ১০ লাখেরও বেশি মানুষ উৎসবে যোগ দিয়েছিল। তাদের বেশির ভাগই ছিল ইতালি, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার। রয়টার্স।জন্মদিনের উপহারশতবর্ষী এক নারী তাঁর ১০০তম জন্মদিনে একজন ‘নগ্ন পুরুষ’ চেয়েছিলেন। ডেইলি মেইল পত্রিকা এ কথা জানায়। ক্লেয়ার ওরমিস্টন নামের বার্মিংহামের ওই শতবর্ষী নারীর মেয়ে মার্গারেটা বলেন, গত জুনে তিনি তাঁর মাকে জিজ্ঞেস করেছিলেন, জন্মদিনের পার্টিতে তিনি কী চান। তাঁর মা প্রথমে যা চেয়েছিলেন, তা পূরণ করা ছিল অসম্ভব। তখন মার্গারেটা জিজ্ঞাসা করেন, এটা ছাড়া তিনি অন্য কী চান। তখন ক্লেয়ারের জবাব ছিল, একজন ‘মেল স্ট্রিপার’ (যারা অন্যের মনোরঞ্জনের জন্য ধীরে ধীরে নগ্ন হয়)। ওই নারীর ইচ্ছা পূরণ করা হয়েছিল। রয়টার্স।