সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রাজাপক্ষের দল জয়ীশ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের দল গত শনিবার অনুষ্ঠিত দেশটির স্থানীয় কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। রাজাপক্ষের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স স্থানীয় কাউন্সিলের ২৩ আসনের ২২টিতেই বিজয়ী হয়েছে। গতকাল রোববার সরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়েছে। তবে ভোট চলাকালে ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও ১২ জনেরও বেশি গুরুতর আহত হয়েছে। এএফপি। দূতাবাসে হামলাজার্মানির বার্লিনে সিরীয় দূতাবাসে গত শনিবার দিবাগত রাতে ৩০ জনেরও বেশি বিক্ষোভকারী হামলা চালিয়েছে। জার্মান পুলিশ গতকাল রোববার এ কথা জানায়। তবে হামলায় কেউ হতাহত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন মুখপাত্র জানান, বিক্ষোভকারীরা দূতাবাসের প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এ সময় সিরিয়ার রাষ্ট্রদূত তাঁর দপ্তরে ছিলেন। তিনি পুলিশে খবর দিলে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। এর আগে ভিয়েনা এবং লন্ডনেও বিক্ষোভকারীরা সিরীয় দূতাবাসে হামলা চালায়। এএফপি।