সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাধারণ ক্ষমামিয়ানমার শিগগির রাজবন্দীদের সাধারণ ক্ষমার বিষয়ে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার দেশটির সামরিক-সমর্থিত সরকারের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে। তবে তাঁদের সবাই মুক্ত হবে কি না, এ বিষয়ে আমরা এখনো জানি না।’ তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ‘কয়েক দিনের’ মধ্যেই ক্ষমা ঘোষণা করা হবে। অন্য এক কর্মকর্তা জানান, আগামীকাল বুধবার প্রেসিডেন্ট থেইন সেইনের ভারত সফরে যাওয়ার আগে রাজবন্দীদের মুক্তি দেওয়া হতে পারে। এএফপি।বার্ড ফ্লুতে মৃত্যুইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত কয়েক মাসের মধ্যে দেশটিতে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। বালি দ্বীপের সংলাহ হাসপাতালের এক চিকিৎসক গতকাল সোমবার জানান, গত শুক্রবার ১০ বছরের এক শিশু ও তার পাঁচ বছর বয়সী বোনকে প্রচণ্ড জ্বরসহ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরই দুই শিশুর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। এ সময় পরীক্ষা করে তাদের রক্তে এইচ৫এন১ ভাইরাস ধরা পড়ে। গত রোববার দুই শিশুর মৃত্যু হয়। এএফপি।