সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার শিশুর মৃত্যুফিলিপাইনে বৃষ্টিপাতের সময় খরস্রোতা একটি নদীতে ডুবে মারা গেছে বিদ্যালয়পড়ুয়া চার শিশু। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও একজন। ইলোইলো শহরের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর থেকে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। সূত্রটি জানায়, গত সোমবার শহরের ভেতর দিয়ে যাওয়া নাগপানা নদী পার হওয়ার সময় বৃষ্টিপাতের কবলে পড়ে ১৫ বছর বয়সী দুটি ও সাত বছরের একটি বালক এবং সাত বছরের আরেকটি বালিকা ডুবে যায়। এএফপি।চার শ্রমিক অপহূতআফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারইয়াদ প্রদেশ থেকে চার আফগানশ্রমিককে অপহরণ করা হয়েছে। তাঁরা ফ্রান্সের ত্রাণ সংস্থা এসিটিইডির হয়ে কাজ করছিলেন। প্রাদেশিক পুলিশের উপপ্রধান বারয়ালাই বাসারইয়ার পারওয়ানি গতকাল মঙ্গলবার এ কথা জানান। তালেবান এ অপহরণের জন্য দায়ী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রদেশের রাজধানী মায়মানির আলমার অঞ্চল থেকে ওই চার ব্যক্তিকে অপহরণ করা হয়। এএফপি।