সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ছাড়ছেন গিলার্ডঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন ছাড়তে বাধ্য হচ্ছেন। তবে জোর করে তাঁকে কেউ সরাচ্ছে না। ওই পুরোনো বাড়িতে জরুরি মেরামতের প্রয়োজন। এ জন্য আগামী বছর প্রেমিক টিম ম্যাথিসনকে নিয়ে অন্য বাড়িতে উঠবেন। ৮৪ বছরের ওই বাড়িতে ছাদের ছিদ্র মেরামত ও বিপজ্জনক পুরোনো বৈদ্যুতিক তার সরানোর মতো কিছু জরুরি কাজ করতে হবে। এতে কয়েক লাখ ডলার ব্যয় হবে। মেরামতে সময় লাগবে প্রায় ১৮ মাস। এএফপি।প্রকাশ্যে ফাঁসিইরানের ইস্পাহান প্রদেশে একটি অনুষ্ঠানে হামলা চালানো এবং নারী অপহরণ ও ধর্ষণের দায়ে গতকাল বুধবার চারজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে এ কথা জানা যায়। সংবাদ সংস্থা ফারস জানায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ বছর। গত মে মাসে খোমেনি শাহ্র শহরের একটি বাগানবাড়িতে ওই অনুষ্ঠান চলাকালে ১৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। তারা পুরুষদের বেঁধে কয়েকজন নারীকে অপহরণ করে। তাঁদের পাশের আরেকটি বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এএফপি।