সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাংবাদিকের মুক্তিপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতীয় এলাকা থেকে রেহমাতুল্লাহ দারপাখেল নামের এক সাংবাদিককে দুই মাস পর নিঃশর্ত মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গত বুধবার তিনি বাড়ি ফিরলে শতাধিক আদিবাসী স্থানীয় ঐতিহ্য অনুযায়ী শূন্যে গুলি ছুড়ে আনন্দ উদ্যাপন করে। রেহমাতুল্লাহকে গত ১১ আগস্ট দেশটির উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে অপহরণ করে মুখোশ পরা বন্দুকধারীরা। শহরটি তালেবান ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের আস্তানা হিসেবে পরিচিত। এএফপি।বালিতে ভূমিকম্পইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে গতকাল বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে তাড়াহুড়ো করে ঘরবাড়ি ও হোটেল ছেড়ে বাইরে নামতে গিয়ে আহত হয় অন্তত ১৭ জন। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতত্ত্ব বিভাগের বালি কার্যালয়ের এন্দ্রো জাহজোনো বলেন, প্রধান পর্যটন এলাকা কুতায় কয়েক মিনিট ধরে রিখটার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ফলে কোনো ধরনের সুনামির সতর্কতা জারি করেনি হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। এএফপি।