সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিংহের আক্রমণেজিম্বাবুয়ের একটি বন্যপ্রাণী সংরক্ষণাগারে সিংহের আক্রমণে এক নারী প্রাণ হারিয়েছেন। ভুল করে খুলে রাখা একটি খাঁচা থেকে সিংহটি বেরিয়ে রবিন লুতজ নামের ২৬ বছর বয়সী এক নারীর ওপর হামলা করলে তিনি মারা যান। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে সংরক্ষণাগারের পরিচালক জানান, সকালবেলায় পরিচ্ছন্নতা কর্মীরা খাঁচা পরিষ্কারের সময় লবি নামের সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়। এটি রবিনের মাথার পেছনের দিক কামড়ে ধরলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। বিবিসি।রকেট হামলাআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ন্যাটোর প্রধান সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ক্ষতি হয়েছে খুব সামান্য। গত দুই সপ্তাহে ন্যাটোর ঘাঁটিতে জঙ্গিদের এটা দ্বিতীয় দফা হামলা। একজন মার্কিন সামরিক কর্মকর্তা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, কান্দাহার বিমান উড্ডয়ন ক্ষেত্রে জঙ্গিরা বৃহস্পতিবার চারটি রকেট নিক্ষেপ করে। তবে এতে বহুজাতিক বাহিনীর তেমন একটা ক্ষতি হয়নি। এএফপি।