সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আস্থা ভোটে জয়পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করেছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। গতকাল শুক্রবার ওই ভোটাভুটি হয়।সরকারের ভেতরে আস্থাহীনতা ও দেশটির অর্থনীতি পরিচালনায় বেরলুসকোনির বিরুদ্ধে সমালোচনার পর অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে ক্ষমতাসীন ডানপন্থী জোটের পক্ষে পড়েছে ৩১৬টি ভোট। আর বিপক্ষে পড়ে ৩০১ ভোট। ভোটাভুটিতে জয়লাভের পর বেরলুসকোনি সাংবাদিকদের বলেন, ‘দেশটির বামপন্থীরা ইতালির জনগণের সামনে লজ্জাকর আচরণ শুরু করেছে।’ এএফপি।বিমান বিধ্বস্ত হয়েখারাপ আবহাওয়ার কারণে পাপুয়া নিউগিনিতে গত বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২৮ জন আরোহী নিহত হয়েছে। জীবিত রয়েছে চারজন। জীবিতদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুই বৈমানিক, একজন পরিচারক ও একজন যাত্রী। গতকাল শুক্রবার কর্মকর্তারা জানান, এয়ারলাইনস পিএনজির ওই বিমানটি পার্বত্য শহর লায়ে থেকে পর্যটন শহর মাদাংয়ে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এএফপি।ছয় গুণ বেশিসিঙ্গাপুরের বিজ্ঞানীরা গতকাল শুক্রবার দাবি করেছেন, তাঁরা এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করেছেন, যার মাধ্যমে খাওয়ার লবণ ব্যবহার করে কম্পিউটারের হার্ডডিস্কের তথ্য ধারণক্ষমতা ছয় গুণ বাড়ানো যেতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও ডেটা স্টোরেজ ইনস্টিটিউটের (ডিএসআই) সহায়তায় সিঙ্গাপুরের জাতীয় গবেষণা ইনস্টিটিউট এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ প্রক্রিয়াটি আবিষ্কার করেছে। নতুন এই আবিষ্কারটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যানোটেকনোলজি ও জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিতে প্রকাশ করা হয়েছে। এএফপি।ভাগ্যবানদের শহরস্যান ডিয়েগো শহরকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভাগ্যবানদের শহর হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মেন’স হেলথ সাময়িকীতে সম্প্রতি দেশটির এমন ১০০টি শহরের এক তালিকা প্রকাশ করা হয়, যেসব শহরের মানুষ ভাগ্যবান বলে ধরা হয়। তালিকায় বাল্টিমোর, ফিনিক্স, উইলমিংটন ও রিচমন্ডের নামও রয়েছে। তালিকা তৈরিতে শহরগুলোতে লটারি জেতা ব্যক্তিদের কথা বিবেচনা করা হয়। সাময়িকীর প্রধান সম্পাদক ডেভিড জিঙ্কজেনকো বলেন, ‘ভাগ্য মূলত আমাদের আধুনিক বিশ্বের জাদু।’ রয়টার্স।