সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক গ্রেপ্তারচীনে একটি বেসরকারি ক্লিনিকে অবৈধভাবে মানুষের অঙ্গ প্রতিস্থাপনের অভিযোগে তিনজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত মাসে হেবেই প্রদেশের বাঝাউ শহরের ওই ক্লিনিকে এক ব্যক্তির শরীর থেকে কিডনি অপসারণের প্রস্তুতি নেওয়ার সময় ওই চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়। তবে কর্তৃপক্ষ এর চেয়ে বেশি কিছু জানায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ২০০৭ সালে চীনে স্বামী বা স্ত্রী, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্য ছাড়া অন্য দাতাদের কাছ থেকে কিডনি নিয়ে অন্যের শরীরে প্রতিস্থাপন করা নিষিদ্ধ করা হয়। এএফপি। মন্ত্রীকে অপসারণনেপালের ক্ষমতাসীন মাওবাদী দল গতকাল রোববার ঘোষণা দিয়েছে, একজন হিন্দু কর্মীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা একজন মন্ত্রীকে অপসারণ করছে। মাওবাদী দলের চেয়ারম্যান পুষ্প কমল দহল এক বিবৃতিতে বলেন, ‘আমরা সংস্কারমন্ত্রী প্রভু শাহকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছি।’ গত জুনে কাঠমান্ডুতে কাশীনাথ তিওয়ারি নামের ওই হিন্দু কর্মীকে বন্দুকধারীরা হত্যা করে। এ ঘটনায় প্রভু শাহকে সন্দেহ করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এএফপি। পারিবারিক কলহেফিলিপাইনে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি আত্মহত্যার আগে তাঁর স্ত্রী, তিন মেয়ে ও এক পরিচারিকাকে গুলি করে হত্যা করেছেন। পুলিশ জানায়, গতকাল রোববার ভোরে তালিসে শহরে এমানুয়েল পন্স নামের ওই লোক মাতাল অবস্থায় স্ত্রীর সঙ্গে কলহে লিপ্ত হন। এর একপর্যায়ে পন্স তাঁর স্ত্রী মেলিন্ডা, তিন মেয়ে ও এক পরিচারিকাকে গুলি করে হত্যা করলেও ছোট মেয়েকে (১৪) নিষ্কৃতি দেন। মারা যাওয়া তিন মেয়ের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। এএফপি।