সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের জন্যসৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ পিঠে অস্ত্রোপচারের জন্য রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির সংবাদ সংস্থা এসপিএ গতকাল সোমবার একথা জানিয়েছে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রে বাদশার পিঠে আরও দুবার অস্ত্রোপচার করা হয়। ৮৭ বছর বয়সী বাদশার বর্তমান শারীরিক অবস্থায় সৌদি আরবের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই রাজপরিবারটি ১৯৩২ সাল থেকে দেশটি শাসন করছে। এএফপি।মন্ত্রী বরখাস্তভারতের রাজস্থান রাজ্যের মন্ত্রী মহিপাল মাদেরনাকে গত রোববার রাজ্য মন্ত্রিপরিষদ থেকে বরখাস্ত করা হয়েছে। একজন সেবিকাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাঁকে বরখাস্ত করা হয়। ভারওয়ারী দেবী নামে ওই সেবিকা গত ১ সেপ্টেম্বর নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় মহিপাল ছাড়াও আরও কয়েকজনকে অভিযুক্ত করেছে। তবে নিজেকে নিরপরাধ দাবি করেছেন মহিপাল। পিটিআই। পদদলিত হয়েভিয়েতনামে সার্কাসের একটি হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ বছরের ওই মেয়েশিশুটি হাতিকে খাওয়াতে গেলে সেটি শুঁড় দিয়ে তুলে তাকে মাটিতে আছড়ে ফেলে এবং পদদলিত করে। এতে শিশুটি মারা যায়। চীন সীমান্তের কাছে অবস্থিত লাও কাই শহরে গত রোববার এ ঘটনা ঘটে। ভিয়েতনাম সার্কাস ফেডারেশনের উপপরিচালক নগুয়েন সুয়ান কাং জানান, হাতিটি এমনিতে শান্ত স্বভাবের। মেয়েটি হয়তো কোনোভাবে তাকে বিরক্ত করেছিল। তাই এ দুর্ঘটনা ঘটেছে। হাতিটি পায়ে শিকল বাঁধা অবস্থায় বেড়া দিয়ে ঘেরা একটি নির্দিষ্ট এলাকায় বিচরণ করত। এএফপি।