সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারমানের আহ্বানইয়েমেনের প্রেসিডেন্ট সালেহর বিরোধীদের দমনে সরকারি নির্যাতন বন্ধে জাতিসংঘের আশু কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন দেশটির শান্তিতে নোবেলজয়ী তাওয়াক্কুল কারমান। জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে লেখা চিঠিতে কারমান বলেন, ইয়েমেনে চলা প্রচণ্ড অন্যায় ও তাণ্ডব এখনই বন্ধ করতে হবে। এ লক্ষ্যে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হলেই কেবল আন্তর্জাতিক বিশ্বে ন্যায়বিচার থাকার বিষয়ে ইয়েমেনিদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। তিনি চিঠিতে বলেন, সালেহর বাহিনী দেশটিতে নিরপরাধ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে। এএফপি।কারাদণ্ডকম্বোডিয়ার একটি আদালত গতকাল মঙ্গলবার জুয়ান অরদোনেজ (৫০) নামের এক ফরাসি নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০১০ সালে ১৩ বছরের এক কিশোরীর ওপর একাধিকবার যৌন নির্যাতন চালানোর অপরাধে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। ওই কিশোরীর আইনজীবী নুঅন ফানিত এ কথা জানান। কম্বোডিয়ার দক্ষিণাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী শহর সিহানুকভিল থেকে গত জানুয়ারিতে ওই ফরাসি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এএফপি।আট পর্যটক নিহতবতসোয়ানায় একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন বিদেশি পর্যটক নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা গতকাল মঙ্গলবার জানান, বতসোয়ানার ওকাভাঙ্গো ডেলটা এলাকায় গত শুক্রবার বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের ব্রিটিশ পাইলটসহ ফ্রান্স, সুইডেন ও যুক্তরাজ্যের সাত পর্যটক প্রাণ হারান। বতসোয়ানার জাকানাকা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। পিটিআই।