সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আত্মীয়কে নিয়োগথাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তাঁর এক আত্মীয়কে পুলিশপ্রধান হিসেবে নিয়োগের প্রস্তাব করেছেন। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। পুলিশ জেনারেল আয়েক অংশানানন্ত বার্তা সংস্থা এএফপিকে জানান, ব্যাংককে জাতীয় পুলিশ কমিশনের এক সভায় সভাপতিত্ব করার সময় প্রধানমন্ত্রী পরবর্তী পুলিশপ্রধান হিসেবে তাঁর ভাই থাকসিন সিনাওয়াত্রার িসাবেক স্ত্রী পোজামানের বড় ভাই প্রিয়েপান ডামাপংয়ের নাম প্রস্তাব করেন। তিনি পুলিশের জ্যেষ্ঠ ডেপুটি হিসেবে কর্মরত আছেন। এএফপি।এক লাখ ফ্ল্যাটফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণে রাখতে সিঙ্গাপুর সরকার দেশটির জনগণের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের প্রস্তুতি নিয়েছে। গতকাল বুধবার দেশটির জাতীয় উন্নয়ন মন্ত্রী খ বুন ওয়ান এ কথা জানান। সিঙ্গাপুরে ফ্ল্যাটের দাম বেড়ে যাওয়ার বিষয়টি আগামী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এ বিষয়টি ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা কমিয়ে এনেছে। জনগণের আস্থা বাড়াতে পার্লামেন্টে মন্ত্রী খ বলেন, তাঁরা ইতিমধ্যে ৫০ হাজার ফ্ল্যাট তৈরির কাজ শুরু করেছেন, যা ২০১৫ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এর পরও যদি প্রয়োজন হয়, আরও এক লাখ ফ্ল্যাট নির্মাণের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এএফপি।বাজে বিমানবন্দরএকটি অনলাইন ট্রাভেল গাইডের পাঠকদের পর্যালোচনায় বিশ্বের সবচেয়ে বাজে বিমানবন্দর নির্বাচিত হয়েছে ফিলিপাইনের নয়নয় অ্যাকুইনো বিমানবন্দর। বিমানবন্দরের কর্মীদের বিরুদ্ধে চুরির অভিযোগ, নোংরা শৌচাগার ও ছাদধসের মতো ঘটনার কারণে ফিলিপাইনের প্রধান এই বিমানবন্দরটি বিশ্বের বাজে বিমানবন্দরের তালিকার শীর্ষে উঠে আসে। অনলাইন ট্রাভেল গাইডের পাঠকদের পর্যালোচনায় এটি বাজে বিমানবন্দরের তালিকায় প্রথম স্থান পায়। দেশটির সরকার গতকাল বুধবার বিমানবন্দরের এই পরিস্থিতি উন্নয়নের অঙ্গীকার করেছে। এএফপি।