সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যা কমাতেরাশিয়ায় আত্মহত্যার উচ্চহার কমাতে জনসাধারণের মধ্যে প্রচারণা চালাতে হবে। গত বৃহস্পতিবার দেশটির শীর্ষ মনোরোগ চিকিৎসকেরা এ কথা বলেন। বিশ্বের শীর্ষ আত্মহত্যাপ্রবণ দেশগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান ষষ্ঠ। বিশেষজ্ঞদের মতে, এ বিষয়ে সরকারের উদ্যোগ যথাযথ নয়। ২০১০ সালে সেখানে আত্মহত্যার হার ছিল প্রতি লাখে ২৩ দশমিক পাঁচ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ‘সংকটপূর্ণ’। সোভিয়েত ইউনিয়নের বিভক্তির পর ১৯৯০ সাল থেকে রাশিয়ায় আত্মহত্যার হার বেড়ে যায়। ১৯৯৫ সালে প্রতি লাখে এ হার ছিল ৪২। এএফপি।পারিবারিক নির্যাতনচীনের এক-চতুর্থাংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন। গত শুক্রবার প্রকাশিত সরকারি এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। অল চায়না উইমেনস ফেডারেশন (এসিডব্লিউএফ) এবং জাতীয় পরিসংখ্যান বিভাগ প্রায় এক বছর ধরে এ জরিপ পরিচালনা করে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পারিবারিক নির্যাতন প্রতিরোধে চীনে সুনির্দিষ্ট কোনো আইন নেই। এ ব্যাপারে যথাযথ আইন প্রণয়নে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে এসিডব্লিউএফ। রয়টার্স।