সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মাওবাদীদের হামলায়ভারতের ছত্তিশগড় রাজ্যে গত শুক্রবার মাওবাদীদের হামলায় ছয় পুলিশ নিহত হয়েছে। ছত্তিশগড়ের বস্তার জেলায় নিতানার জঙ্গলে পুলিশের একটি টহল দলের ওপর মাওবাদী বিদ্রোহীরা অতর্কিত হামলা চালালে এ ঘটনা ঘটে। একজন সাংবাদিক জানান, তিনি ঘটনাস্থলে বেশ কয়েকটি মৃতদেহ দেখেছেন। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। গত বছর ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলায় মাওবাদীদের হামলায় ৭৪ জন পুলিশ নিহত হয়েছিল। মাওবাদীরা পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, ওডিশা ও ছত্তিশগড়ে সক্রিয়। বিবিসি।ব্রিটিশ দম্পতির মৃত্যুস্পেনে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভেসে গিয়ে এক ব্রিটিশ দম্পতির মৃত্যু হয়েছে। তাঁদের উভয়ের বয়স সত্তরের কোঠায়। গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়, গত শুক্রবার দুপুরে স্পেনের কস্তা ব্লাঙ্কার উপকূলীয় ফাইনস্ত্রাত শহরের একটি ক্যাফের বাইরে ওই দম্পতি বসে ছিলেন। এ সময় নিকটবর্তী একটি নদী থেকে প্রচণ্ড ঢেউ এসে তাঁদের ভাসিয়ে নিয়ে যায়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ওই দম্পতির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবিসি।