সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিকে অপহরণআলজেরিয়ার একটি শরণার্থী শিবির থেকে গতকাল রোববার দুজন স্প্যানিশ ও এক ইতালীয় নারীকে অপহরণ করা হয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল ভোরে পশ্চিমাঞ্চলীয় রাবুনি শরণার্থী শিবির থেকে ওই তিন বিদেশি নাগরিককে অপহরণ করা হয়। তিনজনই এই শরণার্থী শিবিরে কাজ করতেন। ইতালির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, অপহরণ হওয়া ওই নারীর নাম রোসেলা উরু। তিনি ইতালির কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট অব পিপলসে (সিআইএসপি) কাজ করতেন। এএফপি।আটজনকে হত্যাপাকিস্তানে মা-বাবা ও ছয় ভাইবোনকে গুলি করে হত্যা করেছেন এক তরুণ। বাবা পরিবারের সদস্যদের খাবার দিতে না পারায় তিনি এই হত্যাকাণ্ড ঘটান। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, লাহোরের ৮০ কিলোমিটার উত্তরে গুজরানওয়ালায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মোহাম্মদ আফজাল (১৯) নামের ওই তরুণ মা-বাবা, দুই বোন ও চার ভাইকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর সবাইকে গুলি করে হত্যা করেন। তাঁর ভাইবোনদের বয়স ৩ থেকে ১৬ বছরের মধ্যে। এএফপি।