সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভাবের তাড়নায়পাকিস্তানে রাজা খান (৩৫) নামের এক ব্যক্তি অভাবের তাড়নায় নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল সোমবার দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে তিনি এ চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজা খান জানান, তাঁর কোনো চাকরি নেই। অভাবের জ্বালা তিনি আর সইতে পারছিলেন না। এএফপি।গ্রেনেড হামলাকেনিয়ার রাজধানী নাইরোবির একটি ডিসকো ক্লাবে গতকাল সোমবার ভোরে গ্রেনেড হামলা হয়েছে। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছে। গত শনিবার নাইরোবিতে মার্কিন দূতাবাস বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে মর্মে হুঁশিয়ারি দেয়। গত সপ্তাহে কেনিয়ার নিরাপত্তা বাহিনী সোমালিয়ার সীমান্তে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায়। এএফপি।