সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস দুর্ঘটনাভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবোঝাই বাস পাহাড়ের খাদে পড়ে গিয়ে ২৭ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন। গত সোমবার সন্ধ্যায় বাসটি জেলা শহর বিলাসপুর থেকে বান্দলা যাচ্ছিল। পথে হিমাচল প্রদেশের রাজধানী সিমলার ১৫০ কিলোমিটার দূরে দানোহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রী তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের এক হাজার ফুট নিচের গিরিখাদে পড়ে যায়। বিলাসপুরের জেলা শাসক রীতেশ চৌহান বলেছেন, ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত যাত্রীদের সিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা প্রতিনিধি।বিমান বিধ্বস্তইয়েমেনে গতকাল মঙ্গলবার ভোরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নয়জন প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত প্রকৌশলীদের মধ্যে আটজন সিরীয় ও একজন ইয়েমেনি। স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার তৈরি আন্তোনভ বিমানটি ইয়েমেনের লাহেজ প্রদেশের একটি ঘাঁটিতে বিধ্বস্ত হয়। লাহেজের পাশেই ইয়েমেনের আবিয়ান প্রদেশ অবস্থিত। সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের কাছ থেকে আবিয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেখানে ইয়েমেনের সেনাবাহিনী লড়াই করছে। রয়টার্স।জাপানির মৃত্যুদণ্ডমাদক পাচারের অভিযোগে মালয়েশিয়ায় গতকাল মঙ্গলবার মারিকো তাকেউচি (৩৬) নামের এক জাপানি নারীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন। মালয়েশিয়ায় কোনো জাপানি নাগরিকের সাজা পাওয়ার ঘটনা এটাই প্রথম। কর্মকর্তারা জানান, গত বছরের অক্টোবরে দুবাই থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাড়ে তিন কেজি মাদকসহ তাকেউচিকে আটক করা হয়। মালয়েশিয়ায় মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার শাস্তি বাধ্যতামূলক। এএফপি।সাইবার হামলাজাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার নেটওয়ার্ককে হ্যাকাররা তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে। পাসওয়ার্ড চুরি ও আইনপ্রণেতাদের গুরুত্বপূর্ণ ই-মেইলের তথ্য পড়ার জন্য এ হামলা চালানো হচ্ছে। গতকাল মঙ্গলবার জাপানের আশাহি পত্রিকা জানায়, গত জুলাইয়ে হ্যাকাররা ওই নেটওয়ার্কে ই-মেইলের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দেয়। পরে তা বিভিন্ন আইনপ্রণেতার কম্পিউটারেও ছড়িয়েপড়ে। রয়টার্স।